1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রেম করছেন সোনাক্ষী

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ‘নোটবুক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জহির ইকবাল। বলি পারায় তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে অভিনেতা প্রেম করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে। তাদের সেই সম্পর্ক কি বিয়েতে পরিণত হবে, এমন প্রশ্নও উঠছে।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জহির বলেন, এসব গুজবে পাত্তা দেন না তিনি। গুজবকে তিনি এই শিল্পের একটি অংশ হিসেবে দেখেন।

‘আমি অভিনয় জগতে আসার আগেই জানতাম অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন গুজব হয়েই থাকে। আমি এগুলো পাত্তা দেই না। আপনারা এ বিষটি নিয়ে ভাবতে চাইলে ভাবতে পারেন’- যোগ করেন জহির।

তিনি আরও বলেন বলিউড ‘ভাইজান’খ্যাত সালমান খান তাকে বলেছেন, ‘এমন অনেকেই আছেন অনেক নিউজ করবে তবে এতে মনোযোগ দিবেন না। তাই আমিও সেদিকে মনোযোগ দেই না।’

এদিকে জহির ইকবালকে পরবর্তীতে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির সঙ্গে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে তিনি সালমান খানের আসন্ন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তেও অভিনয় করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com