1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সামান্থার গান প্লে করলে পাগল হয়ে যান রণবীর সিং

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। গত বছরের ১০ ডিসেম্বর এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের গানটি মুহূর্তেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।

চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পায় আইটেম গানটির মূল ভিডিও। এটি প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। এবার বলিউড অভিনেতা রণবীর সিং জানালেন, এই গানের ‘পাগল ভক্ত’ তিনি। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে এমন অভিব্যক্তি প্রকাশ করেন রণবীর।

‘গলি বয়’খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের অন্যতম প্রিয় গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। তা উল্লেখ করে রণবীর সিং বলেন—‘‘আমার অন্যতম প্রিয় গান এখন ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। গানটি প্লে করলেই পাগল হয়ে যাই। এই গানের কথা আমি বুঝতে পারি না। কিন্তু গানটির মিউজিক আমাকে স্পর্শ করে। এটি আমার কাছে বিশেষ কিছু।’’

‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যায়। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় সিনেমাটি।

বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং। তার অভিনীত ‘জয়েশভাই জোরদার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে সিনেমাটির সম্পাদনার কাজ চলছে। এছাড়া ‘সার্কাস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com