
ঝিনাইগাতী (শেরপুর) : “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও ১নং কাংশা ইউপি’র সাবেক চেয়ারম্যান আনার উল্ল্যাহ, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিহ্মক রোস্তম আলী। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
– মোহাম্মদ দুদু মল্লিক