1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শ্রীবরদীতে মুজিব বর্ষের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে পৌর মেয়র আবু সাইদ, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এম.এ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভা শেষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com