1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঈদের নাটকে প্রশংসিত ফারহান-কেয়া জুটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে প্রচারিত নাটকগুলো মধ্যে দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটেছে এবার ‘ভুলোনা আমায়’। নাটকটির গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ইউটিউবেও বাংলাদেশের ট্রেন্ডিং তালিকার শীর্ষের দিকে এর অবস্থান।

গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলোনা আমায়’। নাটকটি রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন যৌথভাবে। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের জুটির রসায়ন পছন্দ করেছেন দর্শক।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি চেষ্টা করছি ‘ভুলোনা আমায়’ নাটকটি আমার মতো করে নির্মাণ করতে। আমি কখনো চিন্তা করিনি ঈদে এতো নাটকে ভিড়ে আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে। দর্শকরা নাটকটি দেখছেন এবং আলোচনা ও প্রসংশা করছেন। এটা অনেক বড় প্রাপ্তি।

আমি ফারহান, কেয়াসহ আমার টিমের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি ভালো টিমই একটি ভালো কাজ উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখে।’

নাটকটিতে ব্যবহৃত রয়েছে ‘ভুলোনা আমায়’ ও ‘প্রেমের আগুন’ নামে দুটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কনা, আভ্রাল সাহির। এ দুটি গানের কথা লিখেছেন আহমেদ রিজভী ও এ মিজান। গানগুলোর সংগীতায়োজন করেছেন বেলাল খান ও আভ্রাল সাহির।

গত ৭ মে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ভুলোনা আমায়’। মাত্র ৪ দিনেই এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ লাখেরও বেশি ভিউ নিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাঙাপরী নিবেদিত নাটকটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com