1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

বান্দরবান: বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগের বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান বাদীর আইনজীবির অভিযোগ আমলে নিয়ে সমন জারী করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ অংশীদারী ব্যবসায়িক উদ্দ্যেশ্যে বাদীর কাছ থেকে ৩০ লাখ টাকা নেয় এবং বন্ড হিসেবে একটি বেসরকারী ব্যাংকের ৩০লাখ টাকার চেক দেয়। কিন্তু বাদী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে গত ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ চেকটি প্রত্যাখাত হয়। এরপর বাদী ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগকে বিষয়টি জানালে সে পরে টাকা দিবে বলে সময়ক্ষেপণ করে। এরপর বাদী তাকে উকিল নোটিশ পাঠালে তারও জবাব দেননি। পরে মঙ্গলবার ১০ মার্চ আদালতে মামলা দায়ের করে।
মামলার বাদী আদনান জানান, ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ পার্টনারশীপ ব্যবসার কারণে আমার কাছ থেকে ৬ মাস আগে ৩০ লাখ টাকা নেয়। আমি টাকা চাইলে সে শুধু সময় চায়। কিন্তু টাকা দেয় না। তাকে অনেকবার বলেছি, সে তোয়াক্কা করেনি। আইনি নোটিশ পাঠিয়েছি, সেটারও জবাব দেয়নি। তাই আদালতে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি। আমি তার সাথে বসে সমাধান করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com