1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঢাকা আসছেন শিল্পা শেঠী

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। আগামী ২৮-৩০ রাজধানীর শেরাটন হোটেলে বসছে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২২’র আসর।

এই অনুষ্ঠানে পারফর্ম করবেন শিল্পা শেঠী। দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার সোহাগের কোরিওগ্রাফিতে স্টেজ মাতাবেন তিনি। শিল্পা শেঠীর পাশাপাশি ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে।

এ ব্যাপারে কোরিওগ্রাফার সোহাগ বলেন, ‘আমি মাত্রই যুক্ত হলাম এই প্রজেক্টের সঙ্গে। শিল্পা শেঠী আগামী ৩০ জুলাই ঢাকা আসবেন। মিরর ম্যাগাজিন আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। উনার সঙ্গে বাংলাদেশের দুজন পারফর্ম করবেন, তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’

মিরর ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর রাজিব বলেন, ‘শিল্পা শেঠী ঢাকায় আসার জন্য সম্মতি দিয়েছেন। তিনি বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডের চিফ গেস্ট হবেন। এখন ঢাকায় আসার জন্য সরকারি পারমিশনসহ সকল প্রসেস চলছে। এগুলো ফাইনাল হলেই আমরা কনফার্ম করতে পারবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com