1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্বামী-সন্তানকে নিয়ে মাঝ রাতে উড়াল দিলেন ঐশ্বরিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ফের শুরু হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসব। ভারত থেকে অনেক তারকাই এবার যোগ দেবেন এই উৎসবে। এরই মধ্যে কানের উদ্দেশ্যে উড়ে গেছেন দীপিকা পাড়ুকোন, হিনা খান। এবার উড়ে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

সোমবার (১৬ মে) মাঝ রাতে স্বামী অভিষেক বচ্চন, কন্যা আরাধ্যকে সঙ্গে নিয়ে কানের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন ঐশ্বরিয়া। যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হন তারা। এ সময় হাস্যজ্জ্বল ভঙ্গিতে পোজ দেন ঐশ্বরিয়া-অভিষেক। কানের ৭৫তম আসরের রেড কার্পেটে শোভা বাড়াবেন ঐশ্বরিয়া।

এবার কান চলচ্চিত্র উৎসবে জুরিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। আরো যাবেন এ আর রহমান, নওয়াউদ্দিন সিদ্দিকী, আর মাধবন, নয়নতারা, পূজা হেগড়ের মতো তারকারা।

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যানি খান’। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এরপর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগত থেকে বিরতিতেই ছিলেন। গত বছরের ১৯ জুলাই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমা ‘পোন্নিইন সেলভান’-এর প্রথম ঝলক প্রকাশ করেন এই অভিনেত্রী। মনি রত্নম পরিচালিত এ সিনেমা আগামী ২০ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com