1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনাভাইরাস আতঙ্ককে পূঁজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন পৃথক এসব অভিযানে গত দুইদিনে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন।
প্রশাসন জানায়, শনি ও রবিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকায় শনিবার ৬ ব্যবসায়ীকে ১২ হাজার এবং রবিবার আরও কয়েকজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভেজাল সরিষার তেল সন্দেহে দুই দোকান থেকে ৫ হাজার ৩শ লিটার ড্রামভর্তি সরিষার তেল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com