1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এবার পরিচালকের টার্গেট সামান্থা?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার পরিচালক অশ্বিন সারবানান। তার নির্মিত অভিষেক চলচ্চিত্র ‘মায়া’। নারী প্রধান এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা। ২০১৫ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের কাছ থেকে যেমন ইতিবাচক সাড়া পেয়েছিলেন তেমনি বক্স অফিসেও সফলতার মুখ দেখে এটি।

তবে এ পরিচালক নির্মিত ‘গেম ওভার’ সিনেমাটি খ্যাতি এনে দিয়েছে। চলতি বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাপসী পান্নু। এবার এই পরিচালকের টার্গেট দক্ষিণী সিনেমার আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। কারণ আরো একটি নারী প্রধান সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যাতে সামান্থাকে নিতে চাচ্ছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন আগে সামান্থার হায়দরাবাদের বাসায় তার সঙ্গে দেখা করেছেন পরিচালক অশ্বিন। এসময় তাকে সিনেমার চিত্রনাট্য শুনিয়েছেন। চিত্রনাট্য শুনে সামান্থা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও এখনো চুক্তিবদ্ধ হননি তিনি। যদি সবকিছু ঠিক থাকে আর সামান্থা সবুজ সংকেত দেন তবে খুব শিগগির এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সামান্থা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মনমধুড়ু টু’। নাগার্জুনা আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। রাহুল রবীন্দ্র পরিচালিত এ সিনেমা গত ৯ আগস্ট মুক্তি পায়।

অন্যদিকে তেলেগু ভাষার ‘৯৬’ সিনেমাটি ‘জানু’ নামে রিমেক হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com