1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সাবিত বাঁচতে চায়

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০২২

নকলা (শেরপুর) : মাত্র ২ বছরের শিশু সাবিত শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যধি ব্লাড ক্যান্সার। ছোট্ট বাবুটি নিজেও জানে না কতটা জটিল রুগে আক্রান্ত সে। আর এদিকে ব্যয়বহুল এই রোগের চিকিৎসা করাতে তার পরিবারের সদস্যরা ইতোমধ্যে খরচ করেছেন অন্তত তিন থেকে চার লাখ টাকা। ঋণের পাশাপাশি বিভিন্ন মানুষের সাহায্যে সাবিতের চিকিৎসা চালিয়ে নিলেও এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারা।

সাবিত বর্তমানে ঢাকায় মহাখালী ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে হঠাৎ সাবিতের পা অবস হয়ে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শেরপুর তারপর ময়মনসিংহ চিকিৎসকের নিকট নেয়া হয়। সেখানে সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থ হলে পরবর্তীতে ঢাকাস্থ মহাখালী ক্যান্সার হাসপাতালে নেয়া হয়। সকল পরীক্ষা-নিরীক্ষা করে গত মার্চ মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

এমতাবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে সাবিতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা। সাবিত পৌরসভার ৫ নং ওয়ার্ড বাজারদী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

তার বাবা দেলোয়ার হোসেন জানান, আমার একমাত্র ছেলে সন্তান সাবিতের শরীরে গত ৬ মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সে সময় থেকেই আমরা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করানোর সাধ্য নেই আমাদের। এমতাবস্থায় সমাজের বিত্তবানরা যদি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিক জীবন ফিরতে পারে আমার ছেলে।

সাবিতের কেমোথেরাপি, ব্লাড ও আনুষাঙ্গিক খরচসহ চিকিৎসায় ৫ লক্ষ টাকার বেশি প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত সাবিতের চিকিৎসা চালিয়ে যেতে হবে।

এ অবস্থায় তার মা হাছনাত জাহান মিষ্টি জানান, মানবিক সহায়তা পেলে সুস্থ জীবন ফিরে পেতে পারে আমার ছেলে। তাকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য (০১৩১৫৪৮৮০২৮ পার্সোনাল বিকাশ সাবিতের মার) নাম্বারে যোগাযোগ বা সাহায্য করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com