1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

নালিতাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের রামচন্দ্রকুড়া খাল থেকে এসব উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
জানা গেছে, রামচন্দ্রকুড়া খালে বস্তাভর্তি কিছু একটা দেখে স্থানীয় লোকজন খবর দেন রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় সকলের উপস্থিতিতে বস্তার মুখ খোলা হলে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওইসব জব্দ করে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, ভারত থেকে আমদানীর পর চলমান পরিস্থিতির কারণে পাচার করতে না পেরে বস্তাভর্তি করে সেখানে রাখা হয়েছিল। থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com