1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীর বিভিন্ন বাজারে ব্যক্তিগত উদ্যোগে জীবানুনাশক স্প্রে প্রয়োগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর বনকুড়া ও সিধুরী চৌরাস্তা বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। স্থানীয় ছাত্রলীগ কর্মী সাব্বির আহমেদ বাদশা ব্যক্তিগত উদ্যোগে রবিবার গ্রামের এ দুই বাজার ঘুরে সব গলি ও ব্যবসা প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে করেন।
এছাড়াও সাব্বির আহমেদ বাদশাসহ স্থানীয় কয়েকজনের উদ্যোগে পথচারী ও ব্যবসায়ীরা যাতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুরে পারেন সেজন্য তিনটি স্থানে সাবানসহ ভ্রাম্যমান বেসিনের ব্যবস্থা করেছেন।
এদিকে শহরের আড়াইআনী বাজারের মোটর মেকানিক স্বপন মিয়া ব্যক্তিগত উদ্যোগে আড়াইআনী বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে গত শুক্রবার জীবানুনাশক স্প্রে করেছেন।
উদ্যোক্তারা জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানবিকতা বোধ থেকে তারা এ উদ্যোগ হাতে নিয়েছেন। তরুণদের ব্যক্তিগত এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সূধীমহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com