1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু

কলাপাড়ার আলোচিত পিআইও তপন কুমার বরখাস্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দুর্নীতির দায় আলোচিত সেই পিআইও তপন কুমার ঘোষকে অবশেষে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। চাকরি থেকে বরখাস্তের এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, ত্রাণ প্রশাসন-১, তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশের অনুলিপি মন্ত্রি পরিষদ সচিব, জন প্রশাসন সচিব, দুদক সচিবসহ সংশ্লিষ্টদের প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর ২০১৯ তারিখ ৩১৬নং স্মারকে কলাপাড়া ইউএনও মো. মনিবুর রহমানের স্বাক্ষর জাল করে স্ক্যানের মাধ্যমে সংযুক্ত করে এইচবিবি (২য় পর্যায়) প্রকল্পের ১৫টি প্রকল্পের প্রস্তাব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করেন। এরপর তিনি কোন কাজ না করেই ইউএনও’র স্বাক্ষর জাল করে ১ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ২৩ জুলাই ২০২০ তারিখ উত্তোলন করেন। তপন কুমার ঘোষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (১ম শ্রেণী) হিসেবে জেলার রাঙ্গাবালী উপজেলায় কর্মরত থাকাকালীন ইউএনও মাশফাকুর রহমান এর স্বাক্ষর জাল করে এইচবিবি (২য় পর্যায়) প্রকল্পের ১৯ নভেম্বর ২০১৯ তারিখ ২৭৪ নং স্মারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পত্র প্রেরণ করেন। অধিদপ্তরের ভুয়া স্মারকের পত্র জারি দেখিয়ে নভেম্বর ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত তার স্থগিত থাকা বেতন ২৪ মার্চ ২০২০ উত্তোলন করেন।

উল্লেখ্য, পিআই ওর এ দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব কাজী শফিকুল আলমকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়। তদন্তে তপন কুমার ঘোষ এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর ৩ (খ) ‘অসদাচরণ’ ও ৩ (ঘ) বিধি অনুসারে ‘দুর্নীতি পরায়নতার’ অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি অনুসারে তাকে চাকুরী থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com