1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

দিল্লির ইজতেমায় যাওয়া ১১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

প্রবাসের ডেস্ক : ভারতের দিল্লির নিজামউদ্দিনে তাবলিগের মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়া ১১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইজতেমায় যোগ দেওয়া বিদেশিদের মধ্যে ৯৬০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

তারা জানান, বিদেশি জামাতের এই সদস্যরা এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রদেশে রয়েছেন। এদের মধ্যে ৩৭৯ জন ইন্দোনেশিয়ার, ১১০ জন বাংলাদেশের, ৬৩ জন মিয়ানমারের এবং ৩৩ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।  তাদের সবার প্যাথলজি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে, অর্থাৎ এরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া তাবলিগের ৭৭ কিরঘিজ, ৭৫ মালয়েশীয়, ৬৫ থাই ১২ ভিয়েতনামি, ৯ সৌদি ও তিন ফরাসি সাথীর ভিসা বাতিল করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা অবশ্য জানাননি কর্মকর্তারা।

পহেলা মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলেছিল তাবলিগ জামাতের ইজতেমা। এর পরেও প্রায় ১০-১২ দিন ধরে নিজামউদ্দিন মসজিদে ছিলেন প্রায় দুই হাজার দেশি-বিদেশি সাথী। তাবলিগের এসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মিলিয়ে ছয় শতাধিক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবারই  স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বিদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে তাবলিগ জামাতের ইজতেমায় অংশগ্রহণ করতে চেয়ে ভিসার আবেদন করলে তাদের আর ভিসা দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com