1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

নালিতাবাড়ীতে কমরেড অমল সেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ তেভাগা আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে ওয়ার্কার্স পার্টি জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী শহরের আড়াই বাজারস্থ দলীয় কার্যালয়ে এক কর্মসূচী পালিন করা হয়।

দুপুরে অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার।

অন্যান্যের মাঝে জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের শেরপুর জেলা শাখার সম্পাদক ছফুরা খাতুন, জেলা যুব মৈত্রীর সভাপতি রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, জেলা যুব মৈত্রীর সম্পাদক কামাল হোসেন ও খেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com