1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিদ্যুতের দাম ইউনিটে বাড়লো ৪১ পয়সা, প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম :: বুধবার, ১ মার্চ, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ৪১ পয়সা বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের নির্বাহী আদেশে এ মূল্য বৃদ্ধি করা হয়। নতুন এই দর বুধবার (১ মার্চ) থেকেই কার্যকর হবে।

এর আগে, গত ৩১ জানুয়ারি খুচরা ও পাইকারি দুই শ্রেণির গ্রাহকেরই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় মন্ত্রণালয়। সে সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ। ওই প্রজ্ঞাপনে গৃহস্থালির খুচরা বিদ্যুতের দাম ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়।

পাশাপাশি সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ৪ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬২ পয়সা করা হয়। সেই সঙ্গে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।

এছাড়াও ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com