1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫, তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মার্চ, ২০২৩

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন মারা গেছেন।  বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সাত সদস‌্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. শামসুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫০) ও মো. সালাউদ্দিন (৩৫)। এছাড়া ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এই কমিটির প্রধান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সুপারের একজন প্রতিনিধি, ডিআইজি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি এবং বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে ও সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com