1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ঢাকা: রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আহত হয়েছেন অনেকে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com