1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

‘রোহিঙ্গারা এখন চ্যালেঞ্জ, শিগগিরই যৌথ অভিযান’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

ঢাকা: এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা এখন চ্যালেঞ্জ। এ কারণে অচিরেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উত্তরার র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খুরশিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একটি বড় অংশ নানারকম অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনা থেকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও। জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‍্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে এ কারণে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবপ্রধান আরও বলেন, র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ। প্রতিহত করবে সন্ত্রাসীদের। নতুন জঙ্গি সংগঠনের অর্থ যুক্তরাজ্য থেকে আসছে। এ টাকা দিয়েই জঙ্গিদের মদদ দেওয়া হচ্ছে। তবে জঙ্গিরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযানও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠার ১৯ বছর অতিবাহিত হতে যাচ্ছে। এজন্য এই বাহিনীতে নতুন নতুন কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com