1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

তিস্তা পাড়ে খাল খনন, ভারতকে চিঠি দেবে ঢাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
ঢাকা: তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো দুটি খাল খননের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বৃহস্পতিবার ( ১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

জাহিদ ফারুক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ থেকে আরো দুটি খাল খননের বিষয়ে ভারতের পত্রিকার সংবাদ আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা এ বিষয়ে  বিস্তারিত জানতে চেয়ে ভারতের কাছে চিঠি পাঠাব। আজই এ সংক্রান্ত চিঠিতে আমি সই করব। পরে সেই চিঠি পাঠানো হবে।

এর আগে পানি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অংশীজনের সঙ্গে আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি।

সম্প্রতি ভারতের গণমাধ্যমে খবর এসেছে, কৃষি কাজের জন্য পানি সরাতে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো দুটি খাল খনন করবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। এ উদ্যোগ  ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কৃষি খামারকে সেচের আওতায় আনতে সাহায্য করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com