1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিমানের সার্ভার হ্যাক, বিপুল অর্থ না দিলে তথ্যফাঁসের হুমকি

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মার্চ, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : হ্যাকারদের দখলে চলে গেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভার। গত পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

র‍্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে হ্যাকাররা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে দশ দিন সময় বেঁধে দেয়।

বিমান কর্মকর্তারা জানান, গত শুক্রবার বিমানের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হল বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, সার্ভার হ্যাকারের কব্জায় চলে যাওয়ার পর গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।

হ্যাকারদের আক্রমণের ফলে কোনও তথ্য ফাঁস হয়ে গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com