1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশে বেকারের সংখ্যা কিছুটা কমেছে। বর্তমানে বেকারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩০ হাজার জনে। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৯০ হাজার আর নারী নয় লাখ ৪০ হাজার।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ থেকে এই তথ্য জানা গেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংস্থাটি।

বিবিএস জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ।

বিবিএসের তথ্যানুযায়ী, ২০২২ সাল পর্যন্ত শ্রমিকের সংখ্যা বেড়ে সাত কোটি ৩৪ লাখ ১০ হাজার। এর মধ্যে পুরুষ চার কোটি ৭৪ লাখ, নারী দুই কোটি ৫৯ লাখ। গত পাঁচ বছরে ৯৯ লাখ ১০ হাজার শ্রমিক বেড়েছে।

জরিপে বলা হচ্ছে, শ্রমশক্তির বাইরে মোট জনশক্তির পরিমাণ চার কোটি ৬৯ লাখ। ২০১৬ সালের তুলনায় এই সংখ্যা ১৪ লাখ বেড়েছে।

দেশে গড় বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ পুরুষ ৩ দশমিক ৫৬ এবং নারী ৩ দশমিক ৬৩ শতাংশ।

তাছাড়া, দেশে এখন সাত কোটি সাত লাখ কর্মক্ষম ব্যক্তি রয়েছে। এর মধ্যে কৃষি খাতে সবচেয়ে বেশি তিন কোটি ২২ লাখ।

বিসিএস আয়োজিত সভায় বলা হয়, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com