1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ঢাকা: সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে মাঝখানে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় বাস দুটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো ব্যাঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে সেখানেই দুটি পরিবহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার টুলটুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় সেই বাস দুটির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দুটিতে আগুন দেয়৷ আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। আর মোটরসাইকেল আরোহীর মরদেহে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। এখন বাস দুটির আগুন নিয়ন্ত্রণে।

বাসে আগুন ধরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ এরপরই স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়৷ আর নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com