1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস মার্চে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৪২২ টাকা।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। নতুন নির্ধারিত এ দাম রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

রোববার (২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ের শুনানিকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এদিকে, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ টাকা ২২ পয়সা থেকে কমিয়ে ৫৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে। ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com