1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালেট পেপারে ভোটগ্রহণ : ইসি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ঢাকা: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালেট পেপারে হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।  সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তিনি এ তথ্য জানান। পর্যাপ্ত অর্থ না পাওয়ায় এবং রাজনীতিকরা একমত হওয়ায় ইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার পরও নির্বাচন কমিশন তাদের রোডম্যাপে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট করার ঘোষণা দেয় আগেই। আর সেই জন্য ইভিএম কিনতে শুরুতে প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ চায় ইসি। কিন্তু পরিকল্পনা কমিশন সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এরপর ইসির কাছে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য প্রায় তেরশ’ কোটি টাকা চেয়ে চিঠি দিলেও অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। সোমবার নির্বাচন কমিশনের ১৭তম কমিশন সভায় এ নিয়ে বিস্তর আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com