1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ঢাকা: বঙ্গবাজারে আগুনের ঘটনায় প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবাজারের আগুনে যে ৫-৬ হাজার লোকের দোকান গেছে, তাদের প্রত্যেকটা দোকানে ৬ জন করে হলেও মোট ৩৬ হাজার লোক চাকরি হারাল। এর সঙ্গে প্রত্যেকের পরিবার আছে। সবমিলিয়ে নির্ঘাত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০ ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ২৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের।

বঙ্গবাজারে আগুনের ঘটনা ‘খুবই দুঃখজনক’ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের কেনাবেচার সময়ে এই আগুনের ঘটনায় অনেকে ক্ষতিগ্রস্ত হলেন।

আগুন লাগলে সহজে নেভাতে পানির ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘আগে আমাদের শহরগুলোতে পুকুর ছিল, সহজে পানি পাওয়া যেত। রাস্তাগুলোতে অত লোক ছিল না, সহজে যাওয়া যেত। এখন তো রাস্তায় ভিড় থাকে। আর পুকুর-টুকুর তো আমরা খেয়ে ফেলেছি। সেজন্য আগামীতে বিদেশের মতো হাইড্রান্ট পদ্ধতিতে সব জায়গায় পানির ব্যবস্থা করার পরিকল্পনা নিতে হবে। যাতে দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গেই পানি পায়। তাতে হয়তো ক্ষয়ক্ষতি কমে আসবে।’

মোমেন আরও বলেন, ‘সবচেয়ে জরুরি হলো, দেশের সব জনগণকে সচেতন করা, যেন আগুন না লাগে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com