1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গ্রামে পরিবারপ্রতি আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা: বিবিএস জরিপ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গ্রামে একটি পরিবারের গড় আয় ২৬ হাজার ১৬৩ টাকা। আর পরিবারপ্রতি ব্যয় ২৬ হাজার ৮৪২ টাকা। এ হিসাবে আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা। দেশের জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে বসবাস করেন। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালে করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্যানুযায়ী- শহরে বসবাস করা পরিবারের আয় ও ব্যয় ঠিক আছে। শহরে পরিবারপ্রতি মাসে আয় ৪৫ হাজার ৭৫৭ টাকা ও ব্যয় ৪১ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ শহরে ব্যয়ের চেয়ে আয় ৩২৩ টাকা বেশি। তবে ভিন্নচিত্র দেখা গেছে গ্রামে।

বুধবার (১২ এপ্রিল) ‘হাউজ হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২’ প্রকাশ করেছে। এ জরিপে গ্রাম ও শহরের পরিবারের এমন আয়-ব্যয়ের তথ্য উঠে এসেছে। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এ ১০ সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী একটি বাড়িতে ১০ বার পরিদর্শন করেন। ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

২০১৬ সালের পর এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটির সর্বশেষ ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০১৬’প্রকাশ করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com