1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তারা।

যদিও নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর সকাল থেকে পার্শ্ববর্তী চাঁদনী চক, গাউছিয়া, হকার্স মার্কেটসহ অনেক মার্কেটই বন্ধ রয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সঙ্গে বসেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম শাহীন জানান, আগুনে প্রায় ২০০ দোকান পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে এক কোটি টাকার মালামাল ছিল।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন স্বেচ্ছাসেবীরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com