1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বুবলীর সঙ্গে অধ্যায় পুরোপুরি শেষ: শাকিব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : শাকিব খান-বুবলীর সম্পর্ক যে ভালো নেই, এমন খবর কয়েক বছরের পুরোনো। নতুন সিনেমায় আর জুটি হচ্ছেন না, এমন খবরও প্রকাশ করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

বিষয়টি নিয়ে শাকিব খান একাধিকবার মুখ খুললেও বুবলী সবসময় বোঝাতে চেয়েছেন তাদের সর্ম্পক মধুর। ছবি পোস্ট করে কিংবা ডায়মন্ডের নাকফুল উপহারের কথা বলে তাদের সর্ম্পকের কথা জানান দিতেন বুবলী।

তবে এবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন শাকিব খান নিজেই। বিষয়টি খোলাসা করে শাকিব খান বলে দিয়েছেন- বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ।

শাকিব খান গণমাধ্যমে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

তাদের দূরত্ব পুরোনো তা উল্লেখ করে শাকিব খান বলেন, “আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।”

বাস্তব জীবনে বুবলীর সঙ্গে শাকিব খানের আর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

সন্তানের কারণে জন্মদিনে একই ফ্রেমে দেখা গিয়েছে বলে জানান শাকিব খান। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীর অভিনয় করার কথা থাকলেও এতে অভিনয় করছেন কলকাতার ইধিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com