1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

বাংলাদেশে ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের ‘পাঠান’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা।

দর্শকদের হলমুখী করতে ইতোমধ্যে মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। দেশের হলে সিনেমাটি আমদানি করছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, আগামী ১২ মে সিনেপ্লেক্সসহ বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এরই মধ্যে সিনেপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মামুন আরও বলেন, নিজস্ব সার্ভারের আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হচ্ছে। ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। ছবি চালানোর জন্য হল মালিকদের থেকে অনেক চাপ পাচ্ছি। কিন্তু সার্ভার সংখ্যা কম বিধায় ৪১টি হলের বাইরে দিতে পারছি না।

গত ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এসেছে ওটিটিতেও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com