1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

কানে রেড কার্পেটে হাঁটবেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুশি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের খ্যাতিমান অভিনেত্রী মানুশি চিল্লার যিনি ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন। সাবেক এ মিস ওয়ার্ল্ড এবং বলিউড অভিনেত্রী মানুশি চিল্লার চলচ্চিত্র উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ -এর লাল গালিচায় নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত৷

এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর এবং দীপিকা পাড়ুকোনের মতো বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী কান জুরি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, পূজা হেগড়ে, হিনা খান, তামান্না ভাটিয়া এবং অদিতি রাও হায়দারির মতো অন্য অভিনেত্রীরাও রেড কার্পেটে হেঁটেছেন।

এবার অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর রেড কার্পেটে যোগ দেবেন মানুশি চিল্লার। গালা ইভেন্টের ৭৬তম সংস্করণ ফ্রান্সের কান শহরে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে মানুশি জন আব্রাহামের বিপরীতে তার তেহরান চলচ্চিত্রের শুটিং সম্প্রতি শেষ করেছেন। শুধু অনবদ্য ফ্যাশন সেন্সের কারণে এ অভিনেত্রী ধীরে ধীরে বলিউডে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com