1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ হোটেল থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : হোটেল থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ। গত ১৩ মে ২৯ বছর বয়সী এ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। হোটেল রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুনে ‘গোয়ানজুমিয়ন পিপলস ডে’ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল হাইসুর। কিন্তু গত ১৩ মে হাইসুর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েক দিন আগে আত্মহত্যা করলেও তদন্তের জন্য খবর প্রকাশ্যে আসতে দেয়নি পুলিশ।

কোরিয়াবু ডটকম জানিয়েছে, ১৩ মে হাইসুর মরদেহ হোটেল রুমে প্রথম দেখে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় পরিচয় গোপন রাখে তারা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি— ১১ মে উদ্ধার করা হয়েছে গায়িকা হাইসুর মরদেহ।

হাইসুর হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের দাবি— সুইসাইড নোটে খারাপ কিছু লেখা নেই।

১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন হাইসু। ২০১৯ সালে ‘মাই লাইফ আই উইল’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন হাইসু। পরবর্তীতে ‘হ্যাং আউট উইথ ইউ’, ‘দ্য ট্রট শো’, ‘এএম প্লাজা’, ‘গেয়ো স্টেজ’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com