1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নিজেকে সৌভাগ্যমান মনে করেন আদা শর্মা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আদা শর্মা। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেন এই অভিনেত্রী। গত ৫ মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা। বিতর্কিত এ সিনেমা মুক্তির পর থেকে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

বিতর্ক মাথা চাড়া দিলেও সিনেমাটি বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। সমালোচনার মাঝেও ভালো সময় পার করছেন সিনেমাটির অন্যতম প্রধান চরিত্র রূপায়নকারী আদা শর্মা। তার ভাষায়— ‘আমি ছোট ছোট স্বপ্ন দেখেছি, তবে সেই সব স্বপ্নই পূরণ হয়েছে, নিজেকে এখন সৌভাগ্যবান মনে হয়। আমি অবশ্যই ভালো চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে কতটা পূর্ণ হবে তা জানা ছিল না।’

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা আদা শর্মার। ২০০৮ সালে ‘১৯২০’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর কয়েক বছরের বিরতি নিয়ে নেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘হার্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদা।

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আদা শর্মা। এ তালিকায় রয়েছেন— ‘হাসি তো ফাঁসি’, ‘কমান্ডো টু’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com