1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কানে আলোচনায় ঐশ্বরিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো ফ্রেঞ্চ রিভারায় বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে অনেক তারকাই কানের রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লাল গালিচায় হেঁটে আলোচনার জন্ম দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

বৃহস্পতিবার (১৮ মে) গভীর রাতে (বাংলাদেশ সময়ানুসারে) কানের রেড কার্পেটে দেখা মিলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নীল নয়না ঐশ্বরিয়া নিজের প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ওভার সাইজ হুড দেওয়া রুপালি-কালো চকচকে গাউন।

ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল কালো রঙের বো। ওভারসাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয় তাকে। এ পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুই ব্যক্তি। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।

ঐশ্বরিয়ার এই লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়ছেন না। একজন লিখেন, ‘ওইরকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ আরেকজন লিখেছেন, ‘বোরখা পরেছো নাকি? ওটা কী ধরণের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বর্যকে জাপানি পুতুল বলেও মন্তব্য করেছেন। যদিও নেটিজেনদের অনেকে তার প্রশংসা করছেন।

২০০২ সাল থেকে টানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। অভিষেকের বছর ‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালী এবং শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। পরের বছর কানের জুরি বোর্ডের সদস্যা ছিলেন ঐশ্বরিয়া। তারপর থেকে একটি আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের প্রতিনিধ হিসেবে কানে অংশ নিচ্ছেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com