1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না, কারো ভালোও লাগবে না

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়িয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তার পরবর্তী সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন ও বর্তমানের সম্পর্কের টানাপড়েনের গল্প সিনেমাটিতে বলেছেন পরিচালক কৌশিক সেন। আগামী ২ জুন মুক্তি পাবে টলিউডের এই সিনেমা।

এ সিনেমার মুক্তিকে সামনে রেখে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জয়া। এ আলোচনায় নানা বিষয়ে মন্তব্য করেন জয়া। এসময় সঞ্চালক বলেন, আমার অনেক বন্ধু বলে জয়া কত সুন্দর! ওর সঙ্গে একটা ছবি তুলতে চাই। সৌন্দর্যের বিষয়টা আপনি কীভাবে দেখেন?

এ প্রশ্নের জবাবে জয়া আহসান বিনয়ের সঙ্গে বলেন— ‘ওটা চরিত্রের প্রেম পড়ে, আমার না। ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না। কারো ভালোও লাগবে না। ভক্তরা যেটা দেখেন সেটা জয়া আহসানের ইমেজ। ওটা জয়া আহসান না। জয়া আহসান খুব সাধারণ, কোনো রহস্য নেই। চরিত্রের জয়াকে দেখে সবাই ভাবে জয়া আহসান রহস্যময়ী।’

‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন জয়া আহসান। আগের দুটি সিনেমা দুই বাংলাতেই ব্যাপক সমাদৃত হয়েছিল। এবার দেখার বিষয়, নতুন সিনেমাটি দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com