1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

মেয়ের বয়সী অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন আমির খান

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ। আর সেই তিনি নাকি এবার বাস্তব জীবনে আমির খানের তৃতীয় স্ত্রী হতে চলেছেন। আমির খান ও ফাতিমা সানা শেখকে নিয়ে এবার এমনই জল্পনা ছড়িয়েছে বলিউডে।

আমির-সানার প্রেমের গুঞ্জন অবশ্য বলিউডে নতুন কিছু নয়। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিবাহিত সম্পর্ক যখন ভেঙে যায়, তখন অভিযোগের আঙুল উঠেছিল ফাতিমার দিকেই। তবে দুজনের অস্বীকারে তা বেশিদূর গড়ায়নি।

তবে কিছুদিন আগে আমির-ফাতিমার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর ফিরে আসে পুরোনো সেই গুঞ্জন। ভিডিওতে এই দুই বলিউড তারকাকে একসঙ্গে একসঙ্গে পিকেলবল খেলতে দেয়া যায়। ৬০ বছর ছুঁই ছুঁই আমিরের সঙ্গে ৩১ বছর বয়সী ফাতিমাকে পিকেলবল খেলায় মাততে দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কটাক্ষ করে ‘লাভবার্ডস’ বলেন আমির-ফাতিমাকে। এর আগেও একাধিক বলিউড পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে বলিউডে যেন বোমা ফাটালেন বিতর্কিত অভিনেতা ও ফিল্ম সমালোচক কামাল আর খান (কেআরকে)।

টুইটারে এক টুইটে কেআরকে দাবি করেছেন- ফাতিমা ও আমির বিয়ে করতে চলেছেন। টুইটে তিনি লেখেন, ‘নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই ফাতিমাকে ডেট করছেন আমির।’

কেআরকে’র এই টুইট রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বলিউডে। খবর রটেছে, এই বছরের শেষের দিকেই নাকি বিয়ে করতে চলেছেন আমির ও ফাতিমা। তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি আমির ও ফাতিমা কেউই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com