1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ডাকেটের ১৮২, দ্রুততম ডাবলের রেকর্ড পোপের

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারিদের ১৭২ রানেই গুটিয়ে দিয়ে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে।

১ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ড। আগের দিন ওপেনার জ্যাক ক্রলি আউট হন ৫৬ করে। ওলি পোপ ২৯ আর বেন ডাকেট ৬০ রানে অপরাজিত ছিলেন।

ডাকেট শেষ পর্যন্ত খেলেছেন ১৮২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। ১৭৮ বলে ওয়ানডে স্টাইলে খেলা ইনিংসে ২৪টি চার আর একটি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। এর আগে ডাকেটের একটি সেঞ্চুরি ছিল। ১০৭ রানের ইনিংস ছিল ক্যারিয়ারসেরা।

ডাকেট ১৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু ওলি পোপ সেই ভুল করেননি। তিনিও মারকুটে খেলেছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, সেটাও আবার ১৯৯ থেকে ছক্কা হাঁকিয়ে।

২০৭ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন পোপ। ইংল্যান্ডের কোনো ব্যাটারের টেস্টে এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

পোপের এটাও ক্যারিয়ারসেরা ইনিংস, এর আগে ছিল ১৪৫ রানের। যদিও ডাবল সেঞ্চুরি পূর্ণ করে আর উইকেটে থাকতে পারেননি পোপ। ছক্কা হাঁকিয়ে ডাবল করার পরের বলেই ম্যাকব্রিনকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন এই ব্যাটার।

২০৮ বলে করা ২০৫ রানের ইনিংসে ২২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান পোপ। তিনি আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫২৪ রান তুলেছে তারা। প্রথম ইনিংসে লিড ৩৫২ রানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com