1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সামাজিক দূরত্ব মানতে মানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

– মাহফুজার রহমান মন্ডল –

ভয়ঙ্কর এই কোভিড-১৯
কোথা থেকে এলো
বিদেশী ভাইয়েরা আসার সময়
দেশে ছড়িয়ে দিলো
কোয়ারেন্টাইন কি মানছে তারা
বিদেশ থেকে এসে
মানলে কি তা ছড়িয়ে পড়ে
দেশি ভাইয়ের কাছে
নিজে আক্রান্ত পরিবার আক্রান্ত
বুঝতেছে কি বিদেশীরা
বুঝলে কি তারা কোয়ারেন্টাইন ছেড়ে
বাইরে করে তাড়া
বিদেশীদের সাথে দেশি ভাইয়েরা
ঢাকা কি ছেড়েছে
হ্যাঁ, ছেড়েছে তাদের সাথে
বরং বন্ধুত্ব বেড়েছে
সরকার দিয়েছে সাধারণ ছুটি
এখন করছে তারা কি
ঈদ যেন হার মেনেছে
গ্রামে যাচ্ছে বৈকী
গ্রামে যেয়ে সবাই কি এখন
বিদেশী সেজেছে
আর বলতে কি হয় সে কথা
আনন্দে মেতেছে
মানছে কি তারা হোম কোয়ারেন্টাইন
জানে কি তারা লকডাউন
জানলে কি আর ছুটতো তারা
হাট-বাজার আর টাউন
পুলিশ আর্মি দেখলে তারা
কি করছে ভাই
প্রশাসনের লোক দেখার অজুহাতে
ভীড় ভীর জমাচ্ছে তাই
সামাজিক দূরত্ব মানতে মানা
কে বলেছে ভাই
মন বলছে করছি ক্ষতি
বুঝতে কেহ নাই
বিদেশে কি দেখেছ স্তুপ
লাশের উপর লাশ
তাই কর না ছুটাছুটি
ধৈর্য ধর কয়েক মাস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com