1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশি শ্রমিক আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ৯০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হলসহ (ডিবিকেএল) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) কুয়ালালামপুরের চেরাসের তামান মুতিয়ারা বারাতের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং করপোরেশন (এসডব্লিউকর্প) এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের (ডিওএসএইচ) সহযোগিতায় এই অভিযান চালানো হয়। আটদের মধ্যে বাংলাদেশের ৬৪, ভারতের ১৪, মিয়ানমারের ৬ ও পাকিস্তানের ৬ জন নাগরিক রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, আটকদের কোনো বৈধ কাগজপত্র ছিল না।

এদিকে, বিদেশি শ্রমিকদের আটকের পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাঠামো নির্মাণ ও নির্মাণ সাইটটি নোংরা পরিবেশের কারণে বন্ধ করে দিয়েছে ডিবিকেএল।

ডিবিকেএল এক বিবৃতিতে বলেছে, রাস্তা, ড্রেন এবং বিল্ডিং আইন ১৯৭৪-এর ৭০ ধারা অনুযায়ী নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি (ডব্লিউপিকেএল) জুড়ে সংসদীয় নির্বাচনি এলাকা অনুযায়ী সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com