1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই  গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৩ জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন-ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪),  ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com