1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, একই পরিবারের চার জনসহ নিহত ৮

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

যশোর: যশোর সদরে পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেতুলতলা এলাকার যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের বাসিন্দা হেলালের জমজ ছেলে হোসেন (২) ও হাসান (২), তার মেয়ে খাদিজা (৭), ও হেলালের মা মাহিমা (৬০)। অপর নিহত হলেন- একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুইজনের নাম জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, যশোর থেকে একটি ইজিবাইক আটজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছে ইজিবাইকটি ডানের একটি বাইপাস সড়কে নামার চেষ্টা করে। এসময় পেছন থেকে আসা বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাত জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আটজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com