1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সিলেট: সিলেটের ভোলাগঞ্জে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে  সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ‌্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক কাজী আমির উদ্দিন (৩৯), কোম্পানীগঞ্জের পূর্ব টুকেরবাজারের ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক কালন মিয়া (৩৬) ও একই উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাস ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com