1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হিরো আলমের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত চায় ইসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ জুলাই) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি প্রস্তাব পাঠানোর নথি ইসির অনুমোদনের অপেক্ষায় আছে।

অশোক কুমার দেবনাথ বলেন, অনুমোদন পেলে মন্ত্রিপরিষদ বিভাগকে একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হবে।

গত ১৭ জুলাই উপনির্বাচনটির ভোটগ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে বানানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দূতাবাস থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতি দাতা কনফেডারেশন ও দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন।

এতে সরকারপ্রধানও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com