1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সচিবদের নিয়ে কোনো বিশেষ সভা হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সচিবদের নিয়ে কোনো বিশেষ সভা হয়নি। এটি বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত যে মিটিং-সেটিই হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে এই বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সচিব সভায় আসন্ন নির্বাচনে প্রশাসনের প্রতি কোনো দিক নির্দেশনার বিষয়ে আলোচনা হয়নি। এটি বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল ছিল, ওই সময় আমার অন্য একটি কর্মসূচি আছে, সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

তিনি বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধাণত যেসব বিষয় আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অনুমোদন করার বিষয় ছিলো-সেগুলো আমরা করেছি।

সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আলাদা কোনো সচিব সভা করিনি।

মাঠ প্রশাসন নির্বাচনের আগে কীভাবে কাজ করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কিনা-এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এরকম কোনো বিষয়ে না। সরকারিকরণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পদ সৃষ্টির বিষয় ছিল।

আলাদা করে সচিব সভা হয়েছে কিনা-এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এজেন্ডাভুক্ত আলোচনা শেষ হওয়ায় কয়েকজন সচিব বের হয়ে যান।’

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভায় যেসব সচিব অংশ নেন, তাদের বাইরেও অন্য সচিরা এই সভায় ছিলেন। বিষয়টি জানিয়ে একজন সাংবাদিক মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। একই সময় অন্য একজন সাংবাদিক প্রশ্ন করলে এ প্রশ্নে জবাব দেননি তিনি।

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন আমরা যাতে ইন্টারন্যাশনাল যে এজেন্ডাগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয়, সে বিষয় নিয়ে কথা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-এ প্রশ্নে মাহবুব বলেন, ওসব নিয়ে আলোচনা হয়নি।

কয়েকজন সচিব জানিয়েছেন সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব বলেন, যে কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com