1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

ওমানে বাংলাদেশের এমপি আটক, ১২ ঘণ্টা পর মুক্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

প্রবাসের ডেস্ক : অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।

জানা গেছে, খাদিজাতুল আনোয়ার মঙ্গলবার ব্যক্তিগত সফরে ওমানে যান এবং রাতে হাফা হাউস মাসকট হোটেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

ওমান সরকারের অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করা বেআইনি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে বুধবার সকাল ১০টার দিকে তাকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। তবে তার সঙ্গে আটক তার সহযোগীদের মুক্তি দেওয়া হয়নি।

দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই।

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com