1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনা মোকাবেলায় ভিন্ন উদ্যোগ : কৃষক বাঁচাতে ত্রাণ হিসেবে চালের সাথে সবজি বিতরণে প্রশাসন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় শুধু সচেতনতা আর ত্রাণ সহায়তা নয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত সবজি চাষীদের পাশেও দাঁড়াতে হবে চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে। তাই এবার ভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী প্রশাসন। শুক্রবার বিভিন্ন এলাকার বাণিজ্যিক সবজি চাষীর কাছ থেকে উৎপাদিত করলা, চিচিংগা আর বাঁধাকপি বাজার মূল্যে ক্রয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। তাকে এ কাজে সহযোগিতা করেন এ উদ্যোগের প্রস্তাবক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। দিনভর এ তিন প্রকারের সবজি ক্রয় করে মধ্যরাত অবধি ত্রাণ সহায়তার জন্য প্যাকেটজাত করা ৫ কেজি চালের সাথে সবজিও যোগ করা হয় স্বেচ্ছাসবেকদের নিয়ে। শনিবার সকাল পর্যন্ত প্রথম ধাপে চলে এ আয়োজন। এতেকরে করোনার প্রভাবে অসহায় পরিবারগুলো চালের পাশাপাশি সবজিও পাবেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত জিআর এর বরাদ্দকৃত চাল ৫ কেজি, সাথে দেড় কেজি করলা, দেড় কেজি চিচিংগা ও একটি করে বাঁধাকপি দেওয়া হচ্ছে। এরমধ্যে ৫ ইউনিয়নে চালের সাথে করলা ও চিচিংগা এবং কলসপাড় ও রূপনারায়নকুড়া এ দুই ইউনিয়নে চালের সাথে বাঁধাকপি ও করলা দেওয়া হচ্ছে। করোনার প্রভাবে অসহায় প্রতি ইউনিয়নে ৩শ জনের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবীর জানান, অনেক কৃষক তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারছেন না। বাইরেও রপ্তানী করতে পারছেন না। এতেকরে তারা বিপাকে পড়েছেন। তাই তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আমরা ইতিমধ্যেই ১২০ জনের কাছ থেকে বাজার মূল্যে সবজি ক্রয় করেছি। সবমিলে প্রায় আড়াইশ জনের কাছ থেকে সবজি ক্রয় করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এতেকরে প্রায় একশ জনের উপরে কৃষকের কাছ থেকে তাদের উৎপাদিত সবজি ক্রয় করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্রয় করা হবে। উৎপাদিত সবজি বিক্রি নিয়ে তাদের যে হতাশা ছিল এতে তা কেটে যাবে বলে আমরা মনে করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com