1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ‘চেঞ্জ দি সোসাইটি’র উদ্যোগে ‘উপহারসামগ্রী’ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেঞ্জ দি সোসাইটি’র উদ্যোগে সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনা মোকাবেলায় অসহায়দের মাঝে ‘উপহারসামগ্রী’ বিতরণ করা হয়েছে।
গতকাল (২২ এপ্রিল) বুধবার উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের পানিহাতা, রামচন্দ্রকুড়া, তারানী ও কালাকুমা গ্রামের অতিদরিদ্র পরিবারের মাঝে বিতরণকৃত ‘উপহারসামগ্রী’র মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু ও ১টি সাবান।
এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি সদস্য আব্দুল জুব্বার। বাড়ি বাড়ি ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জুনায়েদ ইসলাম, সহ-সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ নূরল আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক জাবির আকন্দ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আহাদুল্লা প্রমুখ।
চেঞ্জ দি সোসাইটি’র সভাপতি জুনায়েদ ইসলাম বলেন, এ সংগঠন সেবামূলক কাজ করে যাচ্ছে। এ সংগঠনের সব কাজই সেবা হিসেবে গণ্য হবে।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হলো এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা। ২০১৯ সালের ৮ই জুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com