1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

প্রবাসের ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন মাদারীপুর জেলার শিবচরের শাহজালাল (৩৫) নামের এক ব্যক্তি।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এমন ঘটেছে। নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার সোনামিয়া মাতবরের ছেলে। সে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন। নিহতের চাচাতো ভাই সামাদ মাতবর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যান। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সাথে একটি ব্যবসা শুরু করেন।

বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। নিহতের চাচাতো ভাই সামাদ মাতবর বলেন, আমার ভাই ৮/৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।

নিহতের মা সুরিয়া বেগম বলেন, আমার বাবারে দেড়মাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কয়দিন পর বাবায় বাড়ি আইবো। বাড়িতে আমার বউমাকে আনবো। আর কিছুই হইলো না। আপনারা আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com