1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হাকিমির পেনাল্টি মিস, মরক্কোর বিদায়

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। হিসেবের বাইরে থেকে এসে  সবাইকে অবাক করে দিয়ে সেমিফাইনাল খেলেছিল আশরাফ হাকিমি-হাকিম জিয়াশদের দেশটি। যে কারণে এবারের আফ্রিকান নেশন্স কাপে ফেভারিট ছিলো তারাই। কিন্তু পারলো না মরক্কো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তারা।

ম্যাচে মরক্কোর এই বিদায়ে সবচেয়ে বড় দায় তাদের অধিনায়ক আশরাফ হাকিমির। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন এই ডিফেন্ডার। গোলটি করতে পারলে তখনই সমতায় ফিরতে পারত মরক্কো। তাতে ম্যাচের পরিস্থিতিও হয়তো বদলে যেতো।

এ নিয়ে নেশন্স কাপ থেকে ফেভারিট সবগুলো দলই বিদায় নিলো। গতবারের দুই ফাইনালিস্ট সেনেগাল ও মিশর বিদায় নিয়েছে আগেই। ক্যামেরুনও হেঁটেছে একই পথে। এই তিন দল বিদায় নেওয়ায় মরক্কোর পথটাকে কিছুটাই সহজই মনে হচ্ছিল। কিন্তু সে সুযোগটা হেলায় হারালো তারা।

ম্যাচে প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়াই করতে থাকে। তাতে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে সব হিসেবনিকেশ পাল্টে দেয় দক্ষিণ আফ্রিকা। বিরতির পরপরই ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এভিডেন্স মাকগোপা। আর যোগ করা পাঁচ মিনিটের মাথায় মরক্কোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন টেবোহো মোকোয়েনা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে কেপে ভার্দেকে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে একই রাতের অন্য ম্যাচে বুরকিনা ফাসোকে ২-১ গোলে হারিয়েছে মালি। শনিবার তারা শেষ আটে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com